বসন্তোৎসব ২০২৬

দিল্লি পাবলিক স্কুল, দুর্গাপুর

বসন্তোৎসব ২০২৬ – “স্পেকট্রাম স্প্ল্যাশ” উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ সেজে উঠেছিল বসন্তের রঙে । ঋতুরাজ বসন্তের আগমন এবং হোলির উচ্ছ্বাসকে স্বাগত জানিয়ে আয়োজিত এই অনুষ্ঠানটি হয়ে উঠেছিল সংস্কৃতি, সৃজনশীলতা ও নবীন প্রতিভার এক প্রাণবন্ত মিলনক্ষেত্র। প্রকৃতির নবজাগরণের সুর যেন মিশে গিয়েছিল শিক্ষার্থীদের উদ্যম, রঙিন উপস্থাপনা ও আনন্দঘন অংশগ্রহণে, যা এক উৎসবমুখর পরিবেশের সূচনা করে।

দুর্গাপুর, বর্ধমান ও কলকাতার বিভিন্ন বিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত হয় একাধিক আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতা। প্রতিযোগিতাগুলির মধ্যে ছিল একক বাদ্যযন্ত্র পরিবেশনা (Solo Melodic Instrument), নৃত্য, একক সঙ্গীত এবং চারু ও কারুশিল্প। প্রতিটি বিভাগেই শিক্ষার্থীরা তাঁদের সৃজনশীল দক্ষতা ও শিল্পপ্রতিভার উজ্জ্বল পরিচয় দেয়।

প্রাক-প্রাথমিক বিভাগের র‍্যাম্প শো ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। ছোট্ট শিক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে রঙিন পোশাকে এক আত্মবিশ্বাসী দৃপ্ত পদচারণায় এই বসন্তের উদযাপনকে আরও রঙিন করে তোলে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল “ওরে গৃহবাসী” গানে শান্তিনিকেতনের চিরায়ত ধারা অনুসরণে উপস্থাপিত এক মনোমুগ্ধকর নৃত্য, যেখানে রবীন্দ্রসঙ্গীত ও শাস্ত্রীয় নৃত্যের সুনিপুণ সংমিশ্রণ ফুটে ওঠে।  ডান্ডিয়া ও শাস্ত্রীয় নৃত্যের যুগল পরিবেশনা এই উদযাপনকে আরও রঙিন করে তোলে।

বসন্তের পূর্ণ বিকাশের মতোই, বসন্তোৎসব ২০২৬ ছিল সাংস্কৃতিক ঐতিহ্য, সৃজনশীল প্রকাশ এবং নবীন প্রজন্মের স্বপ্নের বিকাশের এক অনন্য উদ্‌যাপন।

একটি ব্যাক্তিগত সফরের পরিকল্পনা করুন।

একদিন সময় বের করে সচক্ষে দেখে যান ডিপিএস দুর্গাপুরের ক্যাম্পাস। আমাদের টিম এব্যাপারে আপনাদের সাহায্য করবে।

Apply Now

"ভর্তি", "বিজ্ঞপ্তি", "সিলেবাস" ইত্যাদি অনুসন্ধান করুন এবং এন্টার টিপুন।

Please fill in the required field.
Please fill in the required field.
Please fill in the required field.

Contact Us